সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধ ও বন্ধ মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধ ও বন্ধ মিল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

শুক্রবার সকাল সাড়ে ৯ টায় পিপলস্ গোল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন হাফেজ আব্দুল লতিফ ও সঞ্চালনা করেন মাওঃহাফিজুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাও: মুফতি ইমরান হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন খুলনা মহানগরের সভাপতি জাহিদুল ইসলাম,ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃমেহেদি হাসান,ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো: জামাল মুন্সী, সাংগঠনিক সম্পাদক মোঃশরিফুল ইসলাম,ইসলামী শ্রমিক আন্দোলন খালিশপুর থানা শাখার সভাপতি মোঃ আব্দুর রউফ,সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার,ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানা শাখার সভাপতি মোঃজাহিদুল ইসলাম মনির,সাধারণ সম্পাদক মোঃজামাল হোসেন,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খালিশপুর থানা শাখার সভাপতি মোঃমাহাদি হাসান মুন্না,সাধারণ সম্পাদক মোঃশিহাব উদ্দিন।বক্তারা তাদের বক্তব্যে বলেন,এদেশের মানুষ আজ দিশেহারা কারন স্বাধীন হওয়ার ৪৯ বছরে এসেও এদেশের মানুষ তাদের ন্যায্যে অধিকার ফিরে পাইনি।স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কখনো শেখ মুজিব আবার কখনো জিয়া আবার স্বৈরাচার শাসক এরশাদ এদেশের মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে।এরপর আমরা কি দেখলাম কখনো খালেদা কখনো শেখ হাসিনা শুধু নেতার পালা বদল হয়েছে কিন্তু নীতির কোন পরিবর্তন হয়নি।আজ এদেশের মানুষ শুধু সেতু ও রাস্তাঘাটের উন্নয়ন চায় না।মানুষ তাদের ভাগ্যের উন্নয়ন চায়।প্রধানমন্ত্রী খেটে খাওয়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে আপনি ব্যর্থ হয়েছেন।আজ শ্রমিকরা তাদের জীবন অনাহারে কাটাচ্ছে। শ্রমিকদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে।প্রধানমন্ত্রী, এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে চায়।বক্তারা আরো বলেন,আপনি শ্রমিকদের সকল বকেয়া পরিশোধসহ বন্ধ মিল চালু ও শ্রমিকদের সকল দাবী মেনে নিবেন।আর না হয় এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পেতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই এদেশের পাটকল শ্রমিকদের সাথে নিয়ে গন আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ্।মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার আওতাধীন বিভিন্ন ওয়ার্ড় নেতৃবৃন্দ জি এম কিবরিয়া,শেখ শওকাত হোসেন,মোঃ মাসুম বিল্লাহ,মিজান হোসেন,তুহিন,মাও. নাসির,মামুন,মোঃআব্দুস সবুর,মোঃহালিম,মোঃআবুল কাশেম,মোঃবনী আমিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।