সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ | চ্যানেল খুলনা

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ আনোয়ার ইকবাল মন্টু। তিনি শনিবার (২৪ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করেন।

তিনি নিজ স্বাক্ষরিত পদত্যাগ পত্রে উল্লেখ করেন আমি দীর্ঘদিন কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগের কারণে শারীরিক ভাবে অসুস্থ। এ কারণে প্রায়শই আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। শারীরিক এ-সব সমস্যার কারণে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন থেকে আমি সরে দাড়িয়েছিলাম।অনেক দিন যাবৎ দলীয় কর্মকাণ্ডে অংশ গ্রহণ ও সহযোগিতা করতে পারি নাই। বর্তমানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। এ কারণে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দলীয় সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেন তিনি।

নিজের অজান্তে ব্যবহারে কেউ নুন্যতম কোন কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। এছাড়া আন্দোলনে সকল নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আনোয়ার ইকবাল মন্টু।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের নতুন দাবি

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

দেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

১১ দলীয় জোটকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল : জামায়াত আমির

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।