সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নৌবাহিনী কর্তৃক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

নৌবাহিনী কর্তৃক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশের উপকুলীয় প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার (১৫-০৭-২০২১) কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত্বাবধানে খুলনা মহানগরী ও দিঘলিয়া উপজেলার জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা এনএসডিপি বাংলাদেশ এর ১০০০ পরিবারের মাঝে এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়াখালিস্থ নারী সংগঠন এর ৫০০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে বাগেরহাট জেলার জয়মনি ও দাকোপ এর বাজুয়াত এলাকায় ১৮০০ কর্মহীন ও ছিন্নমুল পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, আটা, লবণ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনো খাবারসহ নগদ অর্থ ও বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।