সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নৌকা প্রতীকের পক্ষে ৮, ১০ ও ১৫নং ওয়ার্ডে শেখ রাসেল পরিষদের গণসংযোগ | চ্যানেল খুলনা

নৌকা প্রতীকের পক্ষে ৮, ১০ ও ১৫নং ওয়ার্ডে শেখ রাসেল পরিষদের গণসংযোগ

খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত কেসিসি নির্বাচনে নৌকা প্রতিকের মেয়র প্রার্থী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের পক্ষে নগরীর খালিশপুর থানাধীন ৮,১০ ও ১৫নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা। শুক্রবার সন্ধ্যায় খালিশপুর বিদ্যুৎ কেন্দ্র গেট থেকে শুরু করে বি আই ডি সি রোড , বাবু সালাম মসজিদ রোড , বঙ্গবাসী স্কুল মোড়, মানসী বিল্ডিং মোড়, ১৮ নং লাল হাসপাতাল রোড সহ ৮ ও ১০ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক। এরপর ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় থেকে শুরু করে ওয়ার্ডের প্রধান প্রধান সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় । গণসংযোগকালে নৌকা প্রতিকের পাশাপাশি ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খালিশপুর থানা শাখার উপদেষ্টা মো. সাহিদুর রহমান সাইদের ঘুড়ি প্রতিক , ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খালিশপুর থানা শাখার উপদেষ্টা শরিফুল ইসলাম প্রিন্সের ঠেলাগাড়ি প্রতীক এবং কেসিসির সফল প্যানেল মেয়র ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আমিনুল ইসলাম মুন্নার ঠেলাগাড়ি প্রতীকের পক্ষেও ভোট প্রার্থনা করা হয়। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা’র সভাপতি এস এম নূর হাসান জনি ও সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেলের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন ১৫নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী ও মহানগরআওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না , ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খালিশপুর থানা শাখার উপদেষ্টা
শরিফুল ইসলাম প্রিন্স, খালিশপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোহাগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা’র সিনিয়র সহ—সভাপতি শেখ মাঈনুল হাসান রনি, সহ—সভাপতি, কামাল হোসেন বেপারী, রামিজ রেজা ,মোঃ এনামুল বিশ্বাস, সিনিয়র যুগ্ম—সম্পাদক শাহ আরাফাত রাহিব,সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম তাপু, অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান,দপ্তর সম্পাদক মাহফুজুল আলম সুমন ,প্রচার সম্পাদক মইনুল হোসেন মৃদুল, সংস্কৃতিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম,মহিলা সম্পাদিকা জান্নাতুল স্মৃতি উপ—আইন সম্পাদক কামরুল হুদাসহ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।