সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নৌকা প্রতীকের পক্ষে শেখ রাসেল পরিষদের প্রচারণা শুরু | চ্যানেল খুলনা

নৌকা প্রতীকের পক্ষে শেখ রাসেল পরিষদের প্রচারণা শুরু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখা। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে গণসংযোগ শুরু হয়।

মহানগরীর রয়াল মোড়, জাতিসংঘ পার্ক, শান্তিধাম মোড় সহ খান জাহান আলী রোডে খুলনা ২ আসন থেকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেখ সালাউদ্দিন জুয়েলের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনি, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল, সহ-সভাপতি বায়তুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক এনামুল হক তাপু, ক্রীড়া সম্পাদক অমিত বালা, খুলনা সদর থানা শাখার সভাপতি শাহরিয়ান নেওয়াজ রাব্বি, দপ্তর সম্পাদক শিলাজিত রায় সৌরভ, ১৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ রাকিব শেখ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তামিম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গণসংযোগ কালে নেতৃবৃন্দ গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে’: শফিকুর রহমান

লংমার্চে হাজারো গাড়ি, ‘গাড়িগুলো কি পানিতে চলে?’: শামা ওবায়েদ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।