সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নোয়াখালীতে কলেজশিক্ষকের লাশ মিলল পুকুরে | চ্যানেল খুলনা

নোয়াখালীতে কলেজশিক্ষকের লাশ মিলল পুকুরে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুর থেকে সম্রাট হোসেন (৩২) নামে এক কলেজশিক্ষকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

মৃত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের সেজ ছেলে। তিনি উপজেলার ওয়েস্ট ব্যাংক কলেজের ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক ছিলেন।

নিহতের বন্ধু এনামুল হক মঞ্জু বলেন, ‘সে আমাকে ফোন দিয়ে ডাক্তার দেখাবে বলে জানিয়েছিল। গত এক সপ্তাহ তাঁকে কিছুটা মানসিক হতাশাগ্রস্তও মনে হয়েছে। গতকাল থেকে সম্রাট নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি আজকে থানায় সাধারণ ডায়েরি করার জন্য বলি। সকালে বাড়ির সামনের মসজিদের পুকুরে তাঁর লাশ দেখতে পাওয়া যায়।’

একই ওয়ার্ডের ইউপি সদস্য মো. এনায়েত জানান, কলেজশিক্ষক সম্রাট খুব ভালো ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। ময়নাতদন্তের মাধ্যমে জানা যাবে কীভাবে মারা গেছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

‘চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে’, বক্তার বক্তব্য ঘিরে আলোচনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।