সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ | চ্যানেল খুলনা

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬ এর একটি আভিধানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার আলমখালি যাত্রী ছাউনি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-৬ এর সদর দপ্তরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ আহমেদ এর তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব-৬ জানান, র‍্যাব-৬ এর সদর দপ্তরের গোয়েন্দা শাখা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মাগুরা জেলার সদর থানার আলমখালী যাত্রী ছাউনি এলাকায় জঙ্গিসংগঠনের সদস্যরা একত্রে মিলিত হয়ে গোপন বৈঠক করছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে মোঃ ঈষান হালদার ও মোঃ আব্দুল করিম নামের ২ জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করে। অভিযানের সময় অজ্ঞাত আরও ৩/৪ জন পালিয়ে যায় বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

র‍্যাব আরো জানায়, তারা আফগানিস্তানে তালেবান এর উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের উভয়ের বিরুদ্ধে ইতিপূর্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।