সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিখোঁজের চারদিন পর খুলনায় কিশোরের লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যাকান্ড বলছে পুলিশ | চ্যানেল খুলনা

নিখোঁজের চারদিন পর খুলনায় কিশোরের লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যাকান্ড বলছে পুলিশ

খুলনা মহানগরীর দৌলতপুরের কারিগরপাড়া চৌধুরীর বিল এলাকা থেকে রিয়াজুল ইসলাম হৃদয় (১৮) নামের এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এঘটনা ঘটে। নিহত হৃদয় খালিশপুর থানাধীন গোয়ালখালী ক্যাডেট মাদ্রাসা এলাকার বাসিন্দা মোঃ মশিয়ার রহমানের ছেলে। হৃদয় পড়াশুনার পাশাপাশি একটি কোম্পানিতে মার্কেটিং বিভাগে চাকরি করতো।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, শুক্রবার ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গলিত লাশটি উদ্ধার করা হয়। পরে নিহতের আত্মীয়-স্বজন এসে লাশ রিয়াজুল ইসলাম হৃদয়ের বলে শনাক্ত করেন। হৃদয় গত ২৪ আগস্ট বাড়ী থেকে বের হয়ে আর ফিরে যায়নি বলে জানিয়েছেন স্বজনরা। এঘটনায় খালিশপুর থানায় তারা সাধারণ ডায়েরি করেছিলেন।

তিনি আরও জানিয়েছেন, নিহত হৃদয়ের মাথা থেতলে দেয়া হয়েছে। শরীরে বিভিন্ন স্থানে গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে- তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ এখানে ফেলে দেয়া হয়েছে। মরদেহ খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের স্বজনরা জানিয়েছেন, হৃদয় খুব ভাল ছেলে। এলাকায় তার কোন শত্র“ ছিল না। তবে সে অন্যায়ের প্রতিবাদ করতো। সে কারণে কারো সাথে পুর্বশত্র“তা থাকতে পারে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।