সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপির প্রার্থী বদল | চ্যানেল খুলনা

নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপির প্রার্থী বদল

চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫২ প্রার্থী চূড়ান্ত করে শুক্রবার নাম ঘোষণা করেছে বিএনপি। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই একটি পৌরসভার মেয়র প্রার্থীকে বাদ দিয়ে নতুন প্রার্থী দিয়েছে দলটি।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বিএনপি চেয়ারপারসেনর মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে জানান, হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় ঘোষিত মেয়র প্রার্থী পরিবর্তন করা হয়েছে। সেখানে আবদুল মান্নানকে মনোনয়ন দেয়া হয়েছে।

এর আগে শুক্রবার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার বর্তমান মেয়র (বিএনপি) মো. নাজিমউদ্দিনকে দলীয় প্রার্থী করা হয়েছে। কিন্তু কয়েক ঘণ্টা পরই এই প্রার্থীকে বাদ দিয়ে উপজেলার সাবেক ছাত্রনেতা আবদুল মান্নানকে মনোনয়ন দিল বিএনপি।

উল্লেখ্য, চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৪ পৌরসভায় মেয়র পদে শনিবারের মধ্যে প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে দলটির।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।