সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীর দৌলতপুর নতুন রাস্তায় বোমা বিস্ফোরণে দুই জন আহত | চ্যানেল খুলনা

নগরীর দৌলতপুর নতুন রাস্তায় বোমা বিস্ফোরণে দুই জন আহত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরীর দৌলতপুর থানার নতুন রাস্তা মোড়ে বোমা বিস্ফোরণে দুইজন আহত হয়েছেন। তারা স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
স্থানীয় লোকজন জানান, আজ শনিবার রাত ৯ টার দিকে নতুন রাস্তা রেলক্রসিং মোড়ে রহমান ফার্মেসীর সামনে ইব্রাহিম খলিল শাহীন(৫৫) ও মোঃ শহীদুল্লাহ সওদাগর(৫৫) নামে দুই ব্যক্তি দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় হঠাৎ করে একটি বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত বোমার আঘাতে তারা দুজন আহত হন। তাদেরকে স্থানীয় একটি ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, ককটেল বিস্ফোরণে দুইজন সামান্য আহত হয়েছেন। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।