সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগরীর টপ ইন টাউন রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা | চ্যানেল খুলনা

নগরীর টপ ইন টাউন রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অনলাইন ডেস্কঃ নগরীর শিববাড়িতে অবস্থিত টপ ইন টাউন রেস্টুরেন্টকে মাদক ও তামাকজাত দ্রব্য পোস্টারের মাধ্যমে প্রচারণার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান এ জরিমানা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর শিববাড়িতে অবস্থিত টপ ইন টাউন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানের ভিতরের দেয়ালে বিভিন্ন ধরনের মাদক ও তামাকজাত দ্রব্যের প্রচারণা দৃশ্যমান হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, এর আগেও একই অপরাধের কারণে শাস্তির আওতায় আনা হয়েছিল এ প্রতিষ্ঠানটিকে এবং দ্রুত তা অপসারণের আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার সেই আদেশ বাস্তবায়ন করেননি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ সিকদারের অন্যতম সহযোগী জয়নাল ২৭ বছর পর গ্রেপ্তার

খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

মানবাধিকার রক্ষায় সব এজেন্সিকে কঠোর হওয়ার আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনায় জুমার নামাজের সময় আ.লীগের ঝটিকা মিছিল, ধাওয়া দেন স্থানীয়রা

খুলনায় চিংড়ি পলাশের বাসা থেকে অস্ত্রসহ যুবক আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।