সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নগরীতে পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে পরামর্শ সভা | চ্যানেল খুলনা

নগরীতে পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে পরামর্শ সভা

উন্নয়ন সংগঠন পরিত্রাণ আয়োজনে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সাথে সেবা সম্পর্কিত কমিউনিটি স্কোর কার্ড বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডা: রওগন আরা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা সুইডিস ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা’র অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহযোগীতায় ওয়াই-মুভস্ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক ডাঃ আনোয়ারুল আজিম এবং সম্মনিত অতিথি ছিলেন পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস। সভায় বিশেষ অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক কনসালটেন্ট ডাঃ এসএম সামছুল আহসান মাসুম, সহকারি পরিচালক মোঃ রাশেদুল বশির খান, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান, দৈনিক খুলনার সিনিয়র রিপোর্টার আসাফুর রহমান কাজলসহ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এসময় এ কেন্দ্রে সেবা নিতে আসা সকল কিশোর, কিশোরীদের প্রতি আরো যতœশীল হয়ে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আহবান জানানো হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।