সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
নগদ অর্থ দিয়ে জ্যাকসন বিল্লাল এর পাশে জেলা প্রশাসক হেলাল | চ্যানেল খুলনা

নগদ অর্থ দিয়ে জ্যাকসন বিল্লাল এর পাশে জেলা প্রশাসক হেলাল

মোঃ বিল্লাল ব্যাপারী পেশায় একজন চানাচুর বিক্রেতা। খুলনার পথে পথে বিক্রি করেন ঘটিগরম চানাচুর। কিন্তু তার চানাচুর বিপণনের পন্থাটি অভিনব। মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের গেটআপে চানাচুর বিক্রি করতে দেখা যায় তাকে। সাথে রয়েছে মাইকেল জ্যাকসনের মোহনীয় অঙ্গভঙ্গির ড্যান্স। অভিনব উপায়ে বিক্রেতার দৃষ্টি আকর্ষণের চেষ্টা দৃষ্টি কেড়েছে সকলের। মাইকেল জ্যাকসনের গেটআপে তার নান্দনিক নাচ দেখতে ভিড় জমান ক্রেতা থেকে পথচারী সকলে।
যাকে নিয়ে মানুষের এত আগ্রহ তিনি হচ্ছেন খুলনার দৌলতপুরের মোঃ বিল্লাল ব্যাপারী। ক্রেতাদের কাছে তিনি ‘জ্যাকসন বিল্লাল’ নামেই পরিচিত। সম্প্রতি ইউটিউবে তার মোহনীয় ভঙ্গীর একটি জ্যাকসন-ড্যান্স ভাইরাল হয়। তার এই ব্যাপারটি খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নজরে আসে।
এরপর চানাচুর বিক্রেতা মোঃ বিল্লাল ব্যাপারী সম্পর্কে জেলা প্রশাসক খোঁজখবর নেন এবং সোমবার তাকে নিজ বাংলোতে ডাকেন। তার পেশা ও পারিবারিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানার পর জেলা প্রশাসক তাকে নগদ অর্থ সাহায্য করেন।
মুহুর্তের মধ্যে বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ জেলা প্রশাসকের মানবিক এমন উদ্যোগকে স্বাগত এবং জেলা প্রশাসককে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার**

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।