সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২৪নং ওয়ার্ডে যুব মহিলা লীগের কর্মী সভা | চ্যানেল খুলনা

দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ২৪নং ওয়ার্ডে যুব মহিলা লীগের কর্মী সভা

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি সেখ সালাহউদ্দিন জুয়েল-কে নির্বাচিত করতে ২৪নং ওয়ার্ডে খুলনা মহানগর যুব মহিলা লীগ নেত্রী রওশন আরা রিমা’র সার্বিক সহযোগিতায় কর্মী সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১০ ডিসেম্বর) বিকেল ৪ টায় নগরীর নিরালা সবেদা তলার মোড়ে খুলনা মহানগর যুব মহিলা লীগের সাবেক আহবায়ক রাবেয়া ওয়ালী করবী- এর সভাপতিত্বে ও মহানগর যুব মহিলা লীগ নেত্রী রওশন আরা রিমা’র পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২৪নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ এন এম মাঈনুল ইসলাম নাসির, সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজু, খুলনা মহানগর যুব মহিলা লীগের সাবেক যুগ্ম-আহবায়ক এড. শিউলী সেরনিয়াবাত।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুব মহিলা লীগ নেত্রী নাজনীন নাহার বিউটি, ২৪নং ওয়ার্ড যুব মহিলা লীগ নেত্রী ঝুমুর খানম, রুনা ইয়াসমিন, সুমা আক্তার, সাথী আক্তার, মিতু রায়, রত্না, হীরা আক্তার, পপি দত্ত, মঞ্জিলা আক্তার সুমি প্রমুখ।

কর্মী সভায় বক্তারা বলেন খুলনার উন্নয়নে সেখ সালাহউদ্দিন জুয়েলের কোন বিকল্প নেই। খুলনা সহ সারা বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খুলনা-২ আসনে নৌকার মাঝি সেখ সালাহউদ্দিন জুয়েল-কে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।