সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দৌলতপুর ৩নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ | চ্যানেল খুলনা

দৌলতপুর ৩নং ওয়ার্ডে হাতপাখা প্রার্থীর গণসংযোগ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল দৌলতপুর থানার ৩নং ওয়ার্ডের কুলিবাগান, মধ্যডাঙ্গা, কালীবাড়ি বাজার, নয়াপাড়া পালপাড়া, রেলিগেট গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল করেন।

মঙ্গলবার (২৭জানুয়ারি ) অনুষ্ঠিত এ গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

পথসভায় আব্দুল আউয়াল দুর্নীতি, চাঁদাবাজ, ধোঁকাবাজদের রুখতে দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন খুলনা-৩ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী এস এম হাদিসুর রহমান তুষার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, দৌলতপুর থানা সভাপতি মোঃ সরোয়ার হোসেন বন্দ, থানা সেক্রেটারী মোঃ আলফাত হোসেন লিটন, ৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রচার সমন্বয়কারী মোঃ শাহরিয়ার তাজ , মোঃ আমজাদ হোসেন বন্দ, ওয়ার্ড সভাপতি মুফতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আলহাজ্ব লুৎফর রহমান, মোঃ নাদের আলী মুন্সী, মোঃ মিলন হাওলাদার, মোঃ আকবর আলী, যুব নেতা মহাসিন হাওলাদার, মোঃ ইউসুফ ছাত্রনেতা মোঃ নুরুজ্জামান, মোঃ বায়জিদ উসমানী, মোঃ তানভীর হাসান নাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা। গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।