সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দেশের গনতন্ত্র ও ভোটাধিকার এখন নির্বাসনে: কুমিল্লায় ডাঃ ইরান | চ্যানেল খুলনা

দেশের গনতন্ত্র ও ভোটাধিকার এখন নির্বাসনে: কুমিল্লায় ডাঃ ইরান

চ্যানেল খুলনা ডেস্কঃ আওয়ামী লীগ মুখে মুখে গনতন্ত্রের ডুগডুগি বাজালেও তারা গনতন্ত্র ও ভোটাধিকারকে দেশ থেকে নির্বাসনে পাঠিয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ যা চর্চা করে তা মুখে বলে না। আর যা মুখে বলে তা চর্চা করে না। এটা আওয়ামী লীগের জন্মগত বৈশিষ্ট। শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈন-ফখরুদ্দীন থেকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী বৃষবৃক্ষটি শেখ হাসিনার পরিচর্যায় আজ বটবৃক্ষে পরিনত হয়েছে। বাংলাদেশের আজ একটি মানচিত্র ও পতাকা ছাড়া কিছু নেই। শেখ হাসিনা দেশের সার্বভৌমত্বের বিনিময়ে ক্ষমতায় টিকে আছে। আধিপত্যবাদী বহুমুখী আগ্রাসনের কারনে মুক্তিযুদ্ধের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ অকার্যকর ও ব্যার্থ রাষ্ট্রে পরিনত হয়েছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির শিকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। তাই বেগম জিয়াকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে খালেদা জিয়াকে কারান্তীন করে রেখেছে। তাই দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে বেগম জিয়ার মুক্তি, গনতন্ত্র ও ভোটাধিকার এবং দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সংগ্রাম জোরদার করতে হবে। তিনি আজ বেলা ১১টায় চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ৪২তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষ্যে কুমিল্লা জেলা লেবার পার্টি আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
জেলা সভাপতি অধ্যাপক আমির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ খোরশেদ আলম, জেলা সমন্বয়কারী এটিএম শওকত হোসেন বিপ্লব, কেন্দ্রীয় সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, জেলা সদস্য সুলতান আহমেদ, আবদুল বারেক মহুরী, ডাঃ আবু তাহের, বাংলাদেশ ছাত্রমিশন কেন্দ্রীয় সাধারন সম্পাদক শরিফুল প্রমুখ।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।