সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুস্থদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

দুস্থদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে আজ (বুধবার) সকালে নগরীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে ২৫ নম্বর ওয়ার্ডের ঘরে থাকা চারশত ২১ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবার টিপুর উদ্যোগে খাদ্যসামগ্রীর মধ্যে ছিল তিন কেজি চাল এবং তিন কেজি আটা।
খাদ্যসামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনা প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সবসময় মাস্ক ব্যবহার করা সকলের কর্তব্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ, অসহায়, শ্রমজীবী মানুষের পাশে রয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত আছে। পাশাপাশি সারা দেশের দিনমজুর ও নিম্নআয়ের মানুষের জন্য মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
খাদ্যসামগ্রী বিতরণকালে কেসিসি’র প্যানেল মেয়র-২ মোঃ আলী আকবার টিপু, ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিমসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।