সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দুর্গাপূজা উপলক্ষ্যে ৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ | চ্যানেল খুলনা

দুর্গাপূজা উপলক্ষ্যে ৭৪টি মণ্ডপে কেসিসির অনুদানের চেক বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকার ৭৪টি পূজা মণ্ডপে মোট ছয় লাখ ৮৪ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কেসিসির শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কেসিসি প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার মন্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, উৎসবমুখর পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেসিসির প্রতিটি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কমিটি গঠন করে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করবেন। নিরাপত্তার স্বার্থে সকল ম-পের প্রবেশ ও বের হওয়ার পথে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নিতে হবে। নগরীতে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারিত ঘাটগুলো পরিচ্ছন্ন করা ও সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে কেসিসির সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কেসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন ম-পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবিতে দুর্লভ ‘কাইজেলিয়া’ বৃক্ষের চারা রোপণ

জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় খুবি শিক্ষার্থী সীমান্ত চৌধুরীর প্রথম স্থান অর্জন

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাছাইকৃত কর্মী শিক্ষাশিবির

খুলনা সদর থানার ইউনিট, ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি শিক্ষা ˆবঠক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।