সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দলীয় নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের মতবিনিময় | চ্যানেল খুলনা

দলীয় নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রশীদুজ্জামানের মতবিনিময়

নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ পাইকগাছা-কয়রার আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান মোড়ল। তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বুধবার দুপুরে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। প্রথমে তিনি উপজেলার সীমান্ত কাশিমনগর পৌছালে দলীয় নেতাকর্মীরা মনোনীত প্রার্থীকে ফুল দিয়ে অভ্যার্থনা জানান। পরে শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে মটর সাইকেল শোভাযাত্রা করেন।

এ সময় পথে পথে, মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মী ও কর্মী সমর্থকদের পক্ষ থেকে রশীদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, জেলা আওয়ামী লীগনেতা খায়রুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, নির্মল মন্ডল, আওয়ামী লীগনেতা হেমেশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, বিজন বিহারী সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ হাওলাদার, অধ্যক্ষ শিমুল বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, জেলা ছাত্রলীগনেতা মৃণাল কান্তি বাছাড় ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

তেল সংকটে জনদুর্ভোগ চরমে, সরকারি তথ্য নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত আমির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও একে পার্টির প্রতিনিধির সাক্ষাৎ

সংসদে বিরোধী দল স্পিকারের নিরপেক্ষতা পায়নি: জামায়াত আমির

৩৬ নারী আসনে বিএনপির টিকিট চান ১২০০ জন

গণভোট বাস্তবায়নের দাবিতে ১১ দলের দেশজুড়ে গণমিছিলের ঘোষণা

ভালো স্কুলগুলোকে ‘গলাটিপে হত্যা’ করা হয়েছে: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।