সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
দলীয় কার্যালয়ে ডেকে সাংবাদিক পেটালো আওয়ামী লীগ নেতাকর্মীরা | চ্যানেল খুলনা

দলীয় কার্যালয়ে ডেকে সাংবাদিক পেটালো আওয়ামী লীগ নেতাকর্মীরা

সংবাদ প্রকাশের জেরে রাজশাহীর তানোর উপজেলায় সাংবাদিক মিজানুর রহমানকে দলীয় কার্যালয়ে ডেকে পিটিয়ে আহত করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সাংবাদিক মিজানুর রহমান দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি। তিনি তানোর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে মিজানুর রহমানকে তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রতাপ সরকার ফোন করে দলীয় কার্যালয়ে ডাকেন। তিনি সেখানে যাওয়ামাত্র প্রতাপসহ ৮-১০ জন আওয়ামী লীগ নেতা-কর্মী তাকে মারধর শুরু করেন। সাংবাদিক মিজান সেখান থেকে কোনরকমে পালিয়ে থানায় যান।

ভুক্তভোগী সাংবাদিক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, গত বিজয় দিবসে তানোর আবদুল করিম সরকার ডিগ্রি কলেজে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষণ বাজানো হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি দেয়া হয়। এই সংবাদ প্রকাশের জের ধরে আমার উপর হামলা করা হয়েছে।

হামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা প্রতাপ সরকারের ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

তানোরের সিনিয়র সাংবাদিক সাঈদ সাজু বলেন, সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জনগণের দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে: শফিকুর রহমান

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।