সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ত্রাণ কাজে বাঁধা ও হামলা করে থানা পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে | চ্যানেল খুলনা

দারোগা মিন্টু ও সাইফুলের শাস্তির দাবিতে বিএনপির স্মারকলিপি প্রদান

ত্রাণ কাজে বাঁধা ও হামলা করে থানা পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে

কয়রা-পাইকগাছা উপজেলায় বিএনপি’র ত্রাণ কাজে বাঁধা ও হামলা করে থানা পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেছেন খুলনা বিএনপি। গত ১২ জুন খুলনা জেলার কয়রা ও পাইকগাছা থানা পুলিশ যা করেছে তার শুধু মানবাধিকার লঙ্ঘনই নয় এটি একটি গণতান্ত্রিক স্বাধীন দেশের বিরোধী মত দমনে নিষ্ঠুর ও অমানবিক আচরণ এবং এটি বে-আইনি ও ক্ষমতার অপব্যবহার।
খুলনা বিএনপি ঘূর্ণিঝড় বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলের বাস্তুভিটাহীন নিরন্ন মানুষের জন্য সাহায্য হিসেবে তাদের মুখের খাবার নিয়ে গিয়েছিল। যখন কেউ বুভুক্ষ মানুষের পাশে দাড়ায়নি তখন খুলনা বিএনপি ত্রাণ বিতরণ কমসূচি গ্রহণ করে দৃষ্টাস্ত স্থাপন করেছে। আর সেই মানবিক সাহায্য কর্মসূচিতে হামলা, মারপিট, নামাজ ও আহার করতে না দেয়া, ২ ত্রাণকর্মীকে আহত করার ঘটনায় আমরা মর্মাহত। খুলনা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হেনস্তা, অসম্মান, চোখ রাঙ্গিয়ে হুমকি ও ভয় দেখানো কখনই গ্রহণযোগ্য নয়। জঘন্য এই কাজটি যারা করেছেন সেই দারোগা মিন্টু ও সাইফুলসহ জড়িত পুলিশ সদস্যদের আমরা শাস্তির দাবি জানিয়েছে খুলনা বিএনপি রবিবার (২০ জুন ) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে। স্মারকলিপিতে নেতৃবৃন্দ আরো উল্লেখ করেন, ত্রাণ বিতরণ কাজের মত স্বীকৃত মানবিক কাজে কারো অনুমতির প্রয়োজন নেই, বরং ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চলের অভাবী, নিরন্ন মানুষের পাশে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রাষ্ট্র ও প্রশাসনের পক্ষ থেকে আহব্বান জানানো উচিত, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে নিরাপত্তা দেয়া উচিত।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মহানগর বিএনপি সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারন সম্পাদক আমীর এজাজ খান, ভাষা সৈনিক এড. বজলুর রহমান, জেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, মোল্যা খায়রুল ইসলাম, মহানগর বিএনপি নেতা আছাদুজ্জামান মুরাদ, সেলিম বড়মিয়া প্রমূখ ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।