সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তুরস্কে মানবিক সংকটে পাশে দাড়াল মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন | চ্যানেল খুলনা

তুরস্কে মানবিক সংকটে পাশে দাড়াল মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন

তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বৃহত্তম মানবিক সংকটে তাদের পাশে দাড়িয়েছে বরিশাল জেলার স্বেচ্চাসেবী সংগঠন মেহেন্দিগঞ্জ সমাজকল্যান ফাউন্ডেশন। নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জ্যাকেট, প্যান্ট, সেনেটারি ন্যাপকিন, ডায়াপার ও বিস্কুট দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে এ মানবিক সংগঠনটি।

আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) ঢাকায় তুর্কি দূতাবাসে এ ত্রাণ সামগ্রী পৌছে দেন ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিরা। এ সময় উপস্থিত ছিলেন, মো: মেহেদি হাসান রাজিম, মো: আনিস মাহমুদ, সার্জেন্ট মাইনুদ্দিন, কামরুজ্জামান মিলন, রুবেল তালুকদার, তারেক শিকদার, ও সভাপতি তানভীর রানা।

ফাউন্ডেশনের কার্যক্রম দেশের মধ্যে থাকলেও এবার দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের মানবিক সংকট তুরস্কে ভূমিকম্পে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এ সময় তারা বলেন, আমাদের এই ক্ষুদ্র উপহারটুকু ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ তুর্কি ভাই ও বোনদের ভালবাসা।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হাজার হজার মানুষ নিহত ও লক্ষাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। দেশটি ৮৪ বছরের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প আগে কখনোই দেখেনি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।