সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
তিন জেলায় বিএইচবিএফসি’র ত্রাণ বিতরণ | চ্যানেল খুলনা

তিন জেলায় বিএইচবিএফসি’র ত্রাণ বিতরণ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিএইচবিএফসি মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করতঃ তা পরিপালন করছে। এরই অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামের নাজিরহাট পৌরসভার দৌলতপুর, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার লতা ইউনিয়ন এবং সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার প্রতাপনগর ইউনিয়নে মোট ছয়শত দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা সামগ্রী ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।

বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাজিরহাটের দৌলতপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, বিএইচবিএফসি চট্টগ্রাম অফিসের কর্মকর্তাবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেহেন্দীগঞ্জের লতা ইউনিয়নের ভঙ্গা কাদিরাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুরূপভাবে দুইশত দুঃস্থ পরিবারকে ত্রাণ হিসেবে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, এবং গন্যমান্য ব্যক্তিদের সহায়তায় বিএইচবিএফসি বরিশাল অফিস এ ত্রাণ বিতরণ সম্পন্ন করে।

একই দিনে স্থানীয় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতা ও উপস্থিতিতে আশাশুনী উপজেলার প্রতাপনগর ইউনিয়নে দুইশত দুঃস্থ পরিবারকে অনুরূপ ত্রাণ বিতরণ করা হয়। খুলনা জোনাল অফিসের নেতৃত্বে সাতক্ষীরা শাখা অফিস এ বিতরণ কার্য সম্পন্ন করে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।