সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় গাঁজা গাছসহ যুবক আটক | চ্যানেল খুলনা

তালায় গাঁজা গাছসহ যুবক আটক

তালা প্রতিনিধিঃ সাতক্ষীরা তালায় পুলিশ অভিযান বিশেষ চালিয়ে রিয়াজ হোসেন তালুকদার (২০) নামের এক যুবককে গাঁজা গাছসহ আটক করেছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে উপজেলার হাজরাকাটী গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে হাজরাকাটী গ্রামের নাশির উদ্দীনের ছেলে। তালা থানার এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে এএসআই ফজলুল করিম ও এএসআই মোঃ শহিদসহ একদল ফোর্স তাকে আটক করে। এ সময় রিয়াজের মা মাদক ব্যবসায়ী মিনারা খাতুন কৌশলে পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, রিয়াজ হোসেন ও তার মা মিনারা খাতুন দীর্ঘদিন এলাকায় মাদকের ব্যবসা করে আসছে। বাড়িতে গাঁজা গাছ লাগানোসহ মদ, গাঁজা, ফেনসিডিলের ব্যবসা করে আসছে দীর্ঘদিন। রিয়াজ হোসেনের মা মিনারা খাতুন উক্ত মাদক বেচাকেনা করে থাকে। মনিরা খাতুনের বিরুদ্ধে বহু বিবাহের পাশাপাশি একাধিক মাদক সেবীর সাথে সখ্যতা রয়েছে। স্থানীয় প্রভাবশালীদের সাথেও রয়েছে সুসম্পর্ক।
বৃহস্পতিবার বিকালে পুলিশ রিয়াজ হোসেনকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পাশে লাগানো একটি গাঁজা গাছ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে রিয়াজের মা আলোচিত মাদক ব্যবসায়ী মিনারা খাতুন এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।