সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডুমুরিয়ার একে এগ্রো'তে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ডুমুরিয়ার একে এগ্রো’তে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সভা অনুষ্ঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলার একে এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খুলনার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার কানাই লাল সরকার কারখানা পরিদর্শন ও কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।

তিনি শিল্প কারখানার মালিক ও শ্রমিকদের সাথে কারখানার নিরাপত্তা ব্যবস্থাসহ অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। তিনি কারখানা কর্তৃপক্ষকে যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করার অনুরোধ জানান।

কারখানার নিরাপত্তা বিধানকল্পে অগ্নিনির্বাপক যন্ত্রসমূহ ও সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ব্যবস্থা পরিদর্শন করেন। এছাড়া শ্রমিকদের মাক্স ব্যবহার করার জন্য উৎসাহিত করেন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

তিনি শিল্প প্রতিষ্ঠানের যেকোন সমস্যা সমাধানে খুলনা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সর্বদা প্রস্তুত আছে মর্মে আশ্বস্ত করেন। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে শিল্প প্রতিষ্ঠানে শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখতে সকলের সহায়তা কামনা করেন।

কারখানা পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অশোক কুমার দাস-সহ কারখানার ঊর্দ্ধতন কর্মকর্তা,কর্মচারী এবং আইপি-৬ খুলনার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।