সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বিজেএমসি বিশেষ সভা | চ্যানেল খুলনা

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বিজেএমসি বিশেষ সভা

শুক্রবার নগরের খালিশপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, (আইডিইবি) খুলনা জেলা কার্যালয়ে বি জে এম সি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি কাজী মহিউদ্দিনের সভাপতিত্বে প্রকৌশলী নাজমুল কবির এর সঞ্চালনায় বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশে বর্তমান প্রকৌশল সেক্টরে যে অস্থিরতা বিরাজ করছে এ বিষয়ে নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক প্রেরিত এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কর্তৃক প্রেরিত সাত দফা দাবির সঙ্গে ঐক্যমত পোষণ করে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক তিন দফা দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন।

বক্তারা বলেন, অস্তিত্বের লড়াইয়ের ক্ষেত্রে কোন আপোষ করা সম্ভব নয়। মীমাংসিত বিষয় নিয়ে ডিগ্রী ইঞ্জিনিয়াররা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে নীল নকশা তৈরি করছে।

সভায় ডিগ্রি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক তিন দফা অবিলম্বে বাতিল সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সাত দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি অহিদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান আশা, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাহলান, শফিকুল ইসলাম, সাংগঠনিক এস এম মহিবুব ইসলাম মামুন, অর্থ সম্পাদক আলাউদ্দিন, সহ দপ্তর সম্পাদক শাহ নেওয়াজ শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন রাজা, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম, সহ ক্রিয়া ও সাংস্কৃতিক ওবায়দুল কাদের, সম্মানিত সদস্য কাজী শাহাবুদ্দিন, আব্দুল আলিম , বিপ্লব হালদার, আব্দুর রউফ, শহিদুল ইসলাম সহ প্রমুখ।

সভা শেষে ক্যান্সার রোগাক্রান্ত সহ-সভাপতি প্রকৌশলী ওহিদুর রহমানের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।