সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ডিজিটাল পরিচয়ে নতুন মাত্রা: .bd ডোমেইনে চ্যানেল খুলনার যাত্রা শুরু | চ্যানেল খুলনা

ডিজিটাল পরিচয়ে নতুন মাত্রা: .bd ডোমেইনে চ্যানেল খুলনার যাত্রা শুরু

বাংলাদেশের ডিজিটাল পরিচয়কে বৈশ্বিক পরিসরে তুলে ধরতে .bd এবং .বাংলা ডোমেইনের ব্যবহার ক্রমেই গুরুত্ব পাচ্ছে। .bd হলো বাংলাদেশের Country Code Top-Level Domain (ccTLD) এবং .বাংলা হলো Internationalized Domain Name (IDN), যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের অনলাইন উপস্থিতিকে শক্তিশালী করে।

ডোমেইন দুটি পরিচালনা করে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। প্রতিষ্ঠানটি .bd ও .বাংলা ডোমেইনের নিবন্ধন, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নীতিমালা সংক্রান্ত কার্যক্রম তদারকি করে থাকে।

এ প্রেক্ষাপটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রথম মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল চ্যানেল খুলনা বাংলাদেশ সরকারের সেকেন্ড লেভেল ডোমেইনের আওতায় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে channelkhulna.bd ডোমেইনে সংবাদ প্রকাশ শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, এর মাধ্যমে দেশীয় ডিজিটাল পরিচয় আরও সুসংহত হবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের উপস্থিতি জোরদার হবে।

বর্তমানে পাঠকরা www.channelkhulna.com.bd, www.channelkhulna.bd, www.channelkhulna.tv এবং চ্যানেলখুলনা.বাংলা ঠিকানায় প্রবেশ করে সংবাদ পড়তে পারবেন। পুরোনো ডোমেইন ঠিকানা ব্যবহার করেও সাইটে প্রবেশের সুযোগ থাকছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও দেশের অনলাইন ব্র্যান্ডিংকে শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনে তারা কাজ চালিয়ে যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।