সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জোর পূর্বক জমি দখল ও প্রাণ নাশের হুমকির অভিযোগে থানায় জিডি | চ্যানেল খুলনা

জোর পূর্বক জমি দখল ও প্রাণ নাশের হুমকির অভিযোগে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদকঃ খুলনার নিরালার বাসিন্দা নীল কমল বিশ্বাস এর বাড়ির সীমানা দখল করে গেট নির্মান ও তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণ নামের হুমকির অভিযোগে থানায় অভিযোগ করেছেন। খুলনা সদর থানার জি ডি নাম্বার ১১৫৪, তারীখ ২০.০২.২০২০ইং।
অভিযোগটি দায়ের করেছেন নীল কমল বিশ্বাসের সন্তান পার্থ প্রতিম বিশ্বাস। তিনি বলেন, গত কয়েক বছর ধরে জোরপূর্বক আমাদের বাড়ির সিমনা আটকে জোরপূর্বক গেট করে দখল করে রেখেছেন আমাদের প্রতিবেশী জীতেন্দ্র নাথ বিশ্বাস। বার বার তাদের বলার পরে ও তারা গেট অপসারনও করেন না। বা জমি পরিমাপ করে আইনিভাবে সমস্যার সমাধানে কোন কার্যকর পদক্ষেপও নেন না। পরে নিরুপায় আমি আজ গেট ও দেয়াল অপসারন করি গতকাল বৃহষ্পতিবার সকালে। এ সময় জীতেন্দ্র নাথ বিশ্বাস ও তার ছেলে মিথুন্দ্র নাথ বিশ্বাস ওরফে মিথুন সহ কয়েকজন অজ্ঞাত ব্যাক্তি আমাকে ও আমার মা (কাজল লতা বিশ্বাস) এবং আমর পিতা (নীল কমল বিশ্বাস) কে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও আমাদের প্রাণ নাশের হুমকি দেয়। মিথুন সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় এর পূর্বেও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এ কারনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।