
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে তিনি একজন ভালো মানুষ চান, যিনি নিজের ভুল বুঝতে পারবেন এবং তা সংশোধনের চেষ্টা করবেন। পাশাপাশি রান্না জানলে বাড়তি ভালো লাগবে বলেও মজার ছলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কউন বানেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে ভবিষ্যৎ জীবনসঙ্গী নিয়ে কথা বলেন সাই পল্লবী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রণবীর কাপুর ও রবি দুবেও।
অভিনেত্রী জানান, জীবনসঙ্গীর কাছে তার খুব বেশি চাহিদা নেই। তবে ভালো মানুষ হওয়া এবং ভুল স্বীকার করে তা শুধরে নেওয়ার মানসিকতা থাকা জরুরি।
এদিকে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর। ছবিটির প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর মুক্তির কথা রয়েছে।


