সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাতির পিতার সমাধিসৌধে অফিসার্স এসোসিয়েশন কুয়েট এর শ্রদ্ধা নিবেদন | চ্যানেল খুলনা

জাতির পিতার সমাধিসৌধে অফিসার্স এসোসিয়েশন কুয়েট এর শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশের সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন অফিসার্স এসোসিয়েশন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নব-নির্বাচিত নেতৃবৃন্দ। ১৫ জানুয়ারি শনিবার দুপুরে অফিসার্স এসোসিয়েশন কুয়েট এর সভাপতি প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে এসোসিয়েশনের সদস্যদের সাথে নিয়ে জাতির পিতার প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যদের এবং দেশ ও জাতির জন্য দোয়া করা হয়। এসময় অন্যান্যের মধ্যে অফিসার্স এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ সাদেক হোসেন প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুমেন রায়হান, সাংগঠনিক সম্পাদক শেখ ওমর ফারুক, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ রায়হানুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রুবেল শেখ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিকী আবীর, আইন বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ শাহ্ মোঃ শহীদুল ইসলাম, সদস্য মোঃ মঈনুল হক, মোঃ জাহাঙ্গীর হোসেন ও বাদশা মোঃ হারুন উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।