সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জাতির পিতার ভার্স্কয ভাংচুর ও অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে খুলনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

জাতির পিতার ভার্স্কয ভাংচুর ও অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে খুলনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগান নিয়ে  আজ (শনিবার) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্য ভাংচুর ও  ভাস্কর্য সম্পর্কে অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে খুলনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন, খুলনা জেলা ও দায়রা জজ মোঃ মশিউর রহমান চৌধুরী, খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন, পুলিশ সুপার  এসএম শফিউল্লাহ সহ জেলা ও বিভাগীয় দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নেতৃত্বেই আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক সূত্রে গাঁথা। জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের মতো অবমাননাকর কর্মকান্ড অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয় কাজ। বক্তারা এ ধরণের নিন্দনীয় কাজ থেকে দুষ্কৃতিকারীদের সরে আসার আহ্বান জানান, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে মন্তব্য করেন।
এর আগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ কর্মকর্তারা মৌন পদযাত্রা করে শহীদ হাদিস পার্কে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

খুলনার ৩১ ওয়ার্ডেই মাদক, চিহ্নিত ২৭২ কারবারি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।