সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের | চ্যানেল খুলনা

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান কেসিসি প্রশাসকের

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে অনেক ক্ষতিগ্রস্ত পরিবার খুলনা শহরে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, জীবন-জীবিকা ও মৌলিক চাহিদা পূরণে এসব পরিবার প্রতিনিয়ত নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে আছে।

মঙ্গলবার দুপুরে রূপসা স্ট্র্যান্ড রোডের কারিতাস মিলনায়তনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক ও রেইনওয়াটার ফিল্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেসিসি প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাস্তুচ্যুত পরিবারগুলোর পাশে থেকে সহযোগিতা করার জন্য সিটি করপোরেশন সাধ্যমতো কাজ করছে। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা আরও সহজ হবে।

তিনি বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি সংরক্ষণ ও ব্যবহারের সুযোগ তৈরি করা গুরুত্বপূর্ণ। এ ধরনের মানবিক কর্মসূচি গ্রহণ করায় কারিতাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

সুবিধাভোগীদের পানির ট্যাংক যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন কেসিসি প্রশাসক।

কারিতাস-খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলবিনো দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার মিজানুর রহমান বকুল, আশ্বাস (ফেজ-২) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রভাষ বিশ্বাস, আইডিপিডিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আনন্দ দাস এবং এসডাব্লিউভিসি প্রকল্পের আঞ্চলিক মনিটর অন্তু বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআইডিআরএম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জেমস রাজীব বিশ্বাস।

কারিতাসের ‘স্ট্রংগার টুগেদার’ প্রকল্পের আওতায় খুলনা নগরীর ৩, ১২, ১৩ ও ১৫ নম্বর ওয়ার্ডের জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর লক্ষ্য নিরাপদ পানি প্রাপ্তি, পানি সংরক্ষণ এবং মৌসুমি পানির সংকট মোকাবিলা করা।

অনুষ্ঠানে কেসিসি প্রশাসক চারটি ওয়ার্ডের ২৪ জন সুবিধাভোগীর প্রত্যেকের হাতে একটি করে ৫০০ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক, একটি রেইনওয়াটার ফিল্টার এবং ট্যাংক স্থাপনের ব্যয় বাবদ ২ হাজার ৪০০ টাকা করে তুলে দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।