সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
জন্মদিনে পরীমণির চমক, শুটিং শেষ নতুন সিনেমা ‘ফারজানা’র | চ্যানেল খুলনা

জন্মদিনে পরীমণির চমক, শুটিং শেষ নতুন সিনেমা ‘ফারজানা’র

জন্মদিনে ভক্তদের জন্য নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়িকা পরীমণি। তাঁর নতুন চলচ্চিত্রের নাম ‘ফারজানা’। এটি পরিচালনা করছেন তারেক রহমান। সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এখন কিছু কাজ বাকি রয়েছে। সেগুলো শেষ করে শিগগিরই চলচ্চিত্রটি নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমণির জন্মদিন। এ উপলক্ষে সন্ধ্যায় ঘনিষ্ঠ বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে বিশেষ আয়োজন করেন তিনি। অনুষ্ঠানের সাজসজ্জায় ছিল শিউলি ফুলের প্রাধান্য। ভেন্যুর সিঁড়ি থেকে শুরু করে নিজের পোশাকেও শিউলি ফুলের নকশা রেখেছিলেন অভিনেত্রী। ফুলের নকশা করা শাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়ে আলাদা নজর কাড়েন তিনি।

জন্মদিনের আয়োজনেই নতুন সিনেমার খবর জানানোর প্রসঙ্গে পরীমণি বলেন, এদিন তাঁকে নতুন কাজ নিয়ে প্রশ্ন করা হতে পারে, তা আগেই ধারণা করেছিলেন। সে কারণে বিষয়টি নিয়ে কথা বলার প্রস্তুতি নিয়েই অনুষ্ঠানে এসেছিলেন তিনি।

পরীমণির ভাষ্য, “জন্মদিনে একটা সারপ্রাইজ আছে। আমার মনে হয়, আপনারা আমাকে এ বিষয়ে জিজ্ঞেস করবেন। তাই উত্তর ঠিক করে এসেছি। আমার মনে হলো, এটা সুন্দর সময়। এখানে কাজ নিয়েও কথা বলা যায়।”

‘ফারজানা’ সিনেমার প্রস্তুতি ও নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরে পরীমণি জানান, প্রায় ছয় মাস আগেই ছবিটির জন্য তাঁর লুক চূড়ান্ত করা হয়েছিল। তবে কাজ শুরু করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। শেষ পর্যন্ত শুটিং শেষ হয়েছে। এখন বাকি কাজ সম্পন্ন করার প্রস্তুতি চলছে।

সিনেমাটি নিয়ে আশাবাদী পরিচালক তারেক রহমানও। তাঁর প্রত্যাশা, এই চলচ্চিত্রে দর্শক পরীমণিকে নতুনভাবে আবিষ্কার করবেন। পরিচালক বলেন, “আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমণিকে আবিষ্কার করবেন।”

জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ বাড়িয়েছেন পরীমণি। তবে ‘ফারজানা’র গল্প, সহশিল্পী ও মুক্তির সময়সূচি নিয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। বাকি কাজ শেষ হলে সিনেমাটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বিনোদন আরও সংবাদ

‘মিথ্যা নিউজে ঘটনা সত্য হয় না’, দাম্পত্য নিয়ে গুঞ্জনে ফারুকী

‘প্রথম প্রেমের গল্প’ নকলের অভিযোগ, সমালোচনায় চিন্তিত নন নির্মাতা

এআই দিয়ে আপত্তিকর ভিডিও তৈরি ও ছড়ানো অপরাধ: মেহজাবীন

৬০ বছর বয়সে বাবা হওয়ার ইচ্ছা সালমান খানের

‘ব্রেকিং ব্যাড’ তারকা আরজে মিটের মৃত্যু, শোকে ভেঙে পড়লেন সহশিল্পীরা

নিউ ইয়র্কের রাতে পুরস্কার হাতে রাফী-তমা-মাহি-মিথিলার উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।