সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ছাত্রনেতা রাসেলের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্টিত | চ্যানেল খুলনা

ছাত্রনেতা রাসেলের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্টিত

খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল এর সুস্থতা কামনা করে এতিমখানা মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত বুধবার বাদ এশা নগরীর ৩০ নং ওয়ার্ডে অবস্থিত চাঁনমারী আহম্মাদীয়া এতিমখানায় এতিম ছাত্রদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল এর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ড যুবলীগ নেতা রাজু মোল্লা, মহানগর ছাত্রলীগ নেতা দিদারুল আলম, পিয়াল হাসান, অভিজিৎ সরকার রাহুল, তানভীর ইসলাম সাব্বির, ইনজামাম হোসেন, হৃদয় ঘোষ, হৃদয় প্রমুখ। এছাড়া অপর দিকে গতকাল সন্ধ্যায় রুপসা মহাশ্মশান ও শ্মশান মন্দিরে ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল এর সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার আয়োজনে এ বিশেষ প্রার্থনা সভা অনুষ্টিত হয়। জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কানাই মন্ডল এর সভাপতিত্বে এবং  সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুলের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যুব ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, জেলা যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, রুপসা মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন দেবনাগর, মহানগর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক চিন্ময় মিত্র সাগর, শংকর কুন্ডু,  সহ-সম্পাদক অরিন্দম চক্রবর্তী, মহাদেব গাইন, সৌরভ মন্ডল, হৃদয় ঘোষ প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।