সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চেম্বারের সাবেক সভাপতির মৃত্যু বার্ষিকী পালন | চ্যানেল খুলনা

চেম্বারের সাবেক সভাপতির মৃত্যু বার্ষিকী পালন

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক সভাপতি , ন্যাপ ভাসানীর নগর শাখার সাবেক উপদেষ্ঠা ও উত্তরা ব্যাংকের পরিচালক শেখ জাহিদুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন মসজিদে দিন ব্যাপী কোরআন খানি, জোহরবাদ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। পরিবার ও সংগঠনের পক্ষ থেকে এর আয়োজন করা হয়েছে।
বেলা ১১টায় ন্যাপ ভাষানী ২৪নং ওয়ার্ড শাখার পক্ষ থেকে ওয়ার্ড সভাপতি মো. আজিম হাওলাদারের কাশেম নগর বাড়িতে এক স্মরণ সভার আয়োজন করা হয়। বক্তৃতা করেন সংগঠনের নগর সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আহমেদ, বিশিষ্ট সমাজসেবী শেখ ফজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শেখ ওবায়দুল হোসেন, সহ-সভাপতি আশিক উস সালেহিন, সাধারণ সম্পাদক মো. মাসুম মৃধা, শেখ আলমগীর হোসেন, ন্যাপ নেতা শেখ রেজওয়ান রিজু, মো. নাজমুল ইসলাম খান, মো. রকিব হাসান, যুবরাজ শেখ মগনীয় ইসলাম ফারহান, শেখ মুিনরুল ইসলাম মনি, মো. শাহাজান খান, আবুল বাশার আবুল, মো. কালিম কোরাইসি, নূর মোহাম্মদ নূর, মো. ইয়াসিন, মো. সোলম, মো. সোহান খান, মো. তারিকুল ইসলাম টিপু, ডা. নূরুল ইসলাম তালুকদার, মো. ইবাদ আলী গাজী, সাজিদ হোসেন মান্নান। বিভিন্ন ওয়ার্ডে শেখ জাহিদুল ইসলামের মৃত্যু বার্ষিকী পালিত হয়। বক্তারা তার কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন। প্রয়াত শেখ জাহিদুল ইসলাম উত্তরা ব্যাংকের পরিচালক ও দানবীর ছেলেন। তার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।