সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে বাংলাদেশ জামায়েত ইসলামী যুব সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

চিতলমারীতে বাংলাদেশ জামায়েত ইসলামী যুব সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জামায়েত ইসলামী উপজেলা শাখার যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব শাখার উদ্যোগে মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ জামায়েত ইসলামী চিতলমারী উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি শেখ পলাশুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য, খুলনা অঞ্চল টিমের অন্যতম সদস্য ও সাবেক বাগেরহাট জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী বাগেরহাট জেলা শাখার সেক্রেটারী শেখ মোঃ ইউনূস আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামী আমীর মাওলানা গাজী মনিরুজ্জামান, ওলামা বিভাগের উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী, উপজেলা শ্রমীক কল্যাণ ফেডারেশন নেতা মোঃ স্বাধীন শেখ প্রমুখ। সমাবেশে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উপজেলা পেশাজীবি শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সী। সমাবেশ শেষে নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি মিছিল সদর বাজার প্রদক্ষিণ করে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিন: মাহবুব উদ্দিন খোকন

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে বিএনপি: জামায়াত আমির

বাজেটে এত বড় ছাড় আগে দেখতে পাইনি: মির্জা ফখরুল

স্বল্পোন্নত থেকে উন্নত দেশে উত্তরণের পথে চূড়ান্ত বাধা এই বাজেট: গোলাম পরওয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।