সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধার সন্তানসহ আহত-২ | চ্যানেল খুলনা

চিতলমারীতে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধার সন্তানসহ আহত-২

বাগেরহাটের চিতলমারীতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বীর মুক্তিযোদ্ধার সন্তানসহ ২ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় চিতলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কলাতলা ইউনিয়নের নতুন বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা মফিজ শেখের ছেলে লিটন শেখ ও একই এলাকর সরোয়ার শেখের ছেলে মনির শেখের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে বুধবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে লিটন শেখ পাটগাতী বাজার থেকে ফেরার পথে গঙ্গাচন্না সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পৌঁছালে মনির শেখ তার দুই ছেলে সাব্বির শেখ ও নয়ন শেখ হাতুরি ও লাটি দিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় লিটন শেখের ভাইপো এস এস সি পরীক্ষার্থী শাকিল শেখ বাধা দিতে এলে তার ওপরও হামলা চালনো হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় লিটন শেখ ও শাকিল শেখ কে উদ্ধার করে চিতলামরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার ঘটনায় লিটন শেখের ভাবী রোজিনা আক্তার বাদী হয়ে চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে মনির শেখ স্থানীয় সাংবাদিকদের বলেন , হামলায় আমার পক্ষেরও দুই জন আহত হয়েছেন। আহতদের নাম জনতে চাইলে তিনি মোবাইল কেটে দেন।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, হামলার বিষয়ে দুই পক্ষের কাছ থেকেই লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।