সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা | চ্যানেল খুলনা

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

বাগেরহাট জেলার ফকিরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত বাগেরহাট-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টায় ফকিরহাট উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ফকিরহাট বাজার প্রদক্ষিণ করে ফকিরহাট ডাকবাংলো মোড়ে এসে পথসভায় পরিনত হয়।পথসভায় বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।

এসময় সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফকির শহীদুল আলম,যুগ্ম আহবায়ক কবীর আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ হোসাইন মোহাম্মদ জিয়া,পিলজংগ ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার বিল্লাল হোসেন, বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপি নেতা শেখ মিজানুর রহমান, মুলঘর ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ মুশফিকুর রহমান, নলধা-মৌভোগ ইউনিয়ন বিএনপি নেতা আবু তালেব, তরিকুল ইসলাম, রেজাউল ইসলাম সাইজে, উপজেলা কৃষক দল সভাপতি শেখ ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক জাকির মোড়ল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ রফিকুল ইসলাম, যুবদল নেতা এমডি নওশের, মিলন মাহমুদ, মন্জুর আহমেদ, ছাত্রদল নেতা শাহরিয়ার রাব্বি সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ডাকাতি হওয়া ট্রাক মালামাল সহ উদ্ধার : আটক ২

চিতলমারীতে জুস বিক্রি নিয়ে বাক-বিতণ্ডার জেরে দোকানিকে কুপিয়ে হত্যা

বাগেরহাট-১ আাসনের এমপিকে উপজেলা প্রশাসনের ফুলেল শুভেচ্ছা

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

ফকিরহাট গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।