সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক | চ্যানেল খুলনা

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে মোংলায় কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার দুপুর ১টায় বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ১ সহযোগীকে আটক করা হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ২৯ জানুয়ারি সকাল ৯ টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের কাঠের বোট থেকে ২ টি একনলা বন্দুক এবং ৮ রাউন্ড তাঁজা কার্তুজ উদ্ধার করে।

আটককৃত ডাকাত সহযোগী রাসেল হাওলাদার (৪০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাত সহযোগী ও জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

মোংলায় গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

ফকিরহাট গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ ভবনে চলছে শিক্ষা কার্যক্রম

ফকিরহাটে জেলের সরকারি প্রকল্পের গরু মিললো অন্যের গোয়ালে

খুলনা টোল প্লাজা থেকে জাহিদুল গ্যাংয়ের সদস্য আটক

ফকিরহাটে দেড় কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।