সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিকের ১৩ হাজার শিক্ষার্থী | চ্যানেল খুলনা

চিতলমারীতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিকের ১৩ হাজার শিক্ষার্থী

বাগেরহাটের চিতলমারীতে বই উৎসবের মাধ্যমে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রাথমিক স্তরের ১৩ হাজার কচি-কাঁচা শিক্ষার্থী। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উৎসবে মেতেছে উপজেলার ১১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ২৭ টি কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা।

সোমবার (১ জানুয়ার) সকাল ১০ টা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে একে ফায়জুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে উপজেলা ব্যপী বই উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

বই উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল।

এ সময় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ বাবুল মিয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, মানস তালুকদার, আরিফুজ্জামান, প্রধান শিক্ষক মোহিতুল ইসলাম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।