সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চিতলমারীতে দেড় শতাধিক মন্দিরে এমপি শেখ হেলালের উপহার প্রদান | চ্যানেল খুলনা

চিতলমারীতে দেড় শতাধিক মন্দিরে এমপি শেখ হেলালের উপহার প্রদান

বাগেরহাটের চিতলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার সাত ইউনিয়নের ১৫২ টি মন্দিরে উপহার হিসেবে আর্থিক অনুদান ও শারদীয় শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়েছে।

মহা সপ্তমী থেকে শুরু করে মহা নবমী পর্যন্ত চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের নেতৃত্বে উপজেলা সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে এ অনুদানের ও শারদীয় শুভেচ্ছা কার্ড তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, যুগ্ম-সাধারণ সম্পাদক অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সনাধারণ সম্পাদক রবীন হীরাসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগি- ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।