সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে কপিল কৃষ্ণ মন্ডল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে ধানের শীষে ভোট দিন | চ্যানেল খুলনা

চিতলমারীতে কপিল কৃষ্ণ মন্ডল সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে ধানের শীষে ভোট দিন

আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেছেন, ‘ঐতিহ্যগত ভাবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হলে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করতে হবে। এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু-মুসলিম নির্বিশেষে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় আসলে এলাকার শিক্ষা, চিকিৎসা কৃষি ও কর্মসংস্থানের ক্ষেত্রে কাঙ্খিত উন্নয়ন সাধিত হবে।

তিনি আরো বলেন, ধানের শীষ প্রতীকের গণজোয়ারে প্রতিপক্ষরা নেতা-কর্মীদের মধ্যে দিধা-বিভক্তি সৃষ্টি করতে পারে। এ জন্য নেতা-কর্মীদের সচেতন থাকতে হবে। টাকার কাছে নিজেদের মূল্যবান আমানত ভোট বিক্রি করা যাবে না। যে সকল নেতা-কর্মী নিজেদের ব্যক্তি স্বার্থে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করে ভিন্ন পথে চলছে আগমীতে দলও তাদের মূল্যায়ন করবে না। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়রি) সকাল ১১ টায় চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়া মোড়ে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মন্ডল এসব কথা বলেন। সভায় চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক রাজিব পাইকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক সদস্য সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শেখ ফজলুর হক, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুভাষ বালা, উপজেলা তাঁতীদলের সভাপতি মামুন তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অংগ সহযোগি সংগঠনের
নের্তৃবৃন্দ।

পথসভা শেষে দুপুর দেড় টায় চিতলমারী সদর বাজারে কপিল কৃষ্ণ মন্ডল নের্তৃত্বে নারীদের অংশগ্রহণে বিশাল এক নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি রুনা গাজীসহ বিভিন্ন পর্যায়ের সহ¯্রাধিক নারী নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।