সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
চিতলমারীতে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

চিতলমারীতে উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ- সভাপতি ইঞ্জিনিয়ার শেখ রফিকুল ইসলাম তাপস, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বাদশা মিয়া, উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন, শেখ বাদশা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, অবনী মোহন বসু, শামীম আনোয়ার বাবু, প্রচার সম্পাদক এস এম এ শোয়েল, দপ্তর সম্পাদক বিধান ব্রহ্ম, কোষাধ্যক্ষ মোকবুল হোসেন মুন্সীসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চিতলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফকিরহাটে বাসের চাপায় চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।