সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
চার হাজার টাকার জন্য তালাবদ্ধ ভাড়াটিয়া, ছয় মাসের শিশুর মৃত্যু | চ্যানেল খুলনা

চার হাজার টাকার জন্য তালাবদ্ধ ভাড়াটিয়া, ছয় মাসের শিশুর মৃত্যু

একমাসের ভাড়া বাবদ বকেয়া মাত্র চার হাজার টাকা। ওই টাকা দিতে না পারায় শিশু সন্তানসহ ভাড়াটিয়াকে তিন দিন তালাবদ্ধ করে রাখেন বাড়িওয়ালা। এসময়ে ঘরের ভেতর থাকা বালতির পানিতে ডুবে মারা যান ভাড়াটিয়ার ছয় মাসের সন্তান। বাইরে থেকে তালাবদ্ধ থাকায় সময়মত হাসপাতালে নেয়া যায়নি শিশুটিকে। তাই মারা গেছে সে, এমন অভিযোগ পরিবারটির।
ছয় মাস বয়সী বুকের মানিক চলে গেছে না ফেরার দেশে। তার স্মৃতিচিহ্ন নিয়ে চোখের জল ফেলছেন মা তামান্না আর বাবা ইমাদুল হক। স্ত্রী, সন্তান নিয়ে খুলনা নগরীর লবনচরা থানার রিয়াবাজার এলাকায় নওশের আলীর একতলা বাড়িতে থাকতেন কাঠমিস্ত্রি ইমাদুল। করোনার কারণে গেল ক’মাস ধরেই কাজ কম। বাড়িভাড়া দিতে পারেননি ডিসেম্বর মাসে। এতে ক্ষুব্ধ হয়ে ১১ জানুয়ারি বাসার প্রধান গেটে তালা লাগিয়ে দেয় বাড়িওয়ালা শাহআলম। এসময় কাজের জন্য ইমাদুল ছিলেন মোংলায়। ১৩ জানুয়ারি দুপুরে সন্তানকে ঘরে রেখে ছাদে কাপড় তুলতে যান তামান্না। এসে দ্যাখেন বালতির পানিতে হাবুডুবু খাচ্ছে ছোট্ট নেলিহা।

তামান্নার চিৎকার-চেচামেচিতে ছুটে আসে এলাকাবাসী। তালা ভেঙে ঘরে ঢুকতে ঢুকতে সময় পেরিয়ে যায় বেশ খানিকটা। ততক্ষণে শিশু নেলিহার চোখ বুজে যায় চিরতরে।
ইমাদুলের দাবি, সন্তানের মৃত্যুর জন্য বাড়িওয়ালাকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ দিতে যান। তবে, পুলিশ সে অভিযোগ নেয়নি। থানায় অভিযোগ না নেয়ায় আদালতের বারান্দায় এখন অসহায় পরিবারটি। যদিও এমন কথা মানতে নারাজ লবণচরা থানার ওসি।
এদিকে, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে বাড়িওয়ালা শাহআলম।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।