সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
গাজায় মুসলমানদের উপর গণহত্যা ও নিপীড়িনের প্রতিবাদে রংধনু স্পোর্টিং ক্লাবের মানববন্ধন | চ্যানেল খুলনা

গাজায় মুসলমানদের উপর গণহত্যা ও নিপীড়িনের প্রতিবাদে রংধনু স্পোর্টিং ক্লাবের মানববন্ধন

ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর নির্মম গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে নগরের খালিশপুর পিপলস গোল চত্বরে বুধবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় রংধনু স্পোর্টিং ক্লাবের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্র নেতা মো. ফারুক হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে একত্রিত হয়ে রুখে দাড়াবার এখনি সময়। আমরা বাংলাদেশিরা ইহুদিদের হামলার প্রতিবাদ হিসেবে ইসরায়েলি সকল পণ্য বর্জন করলাম।

সোহেল মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বায়তুন নূর জামে মসজিদের ইমাম মুফতি আবু বক্কর, রেজাউল করিম, রংধনু স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, মো. জাকির হোসেন।

বক্তারা বলেন, গাজায় মুসলিম ভাই-বোনদের উপর ইসরায়েলি হামলা একটি মানবতাবিরোধী অপরাধ। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই নির্দিষ্ট ও কার্যকর ভূমিকা রাখা।

এছাড়া মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ছাত্র নেতা এস এম রাকিবুল হাসান, মো. ফোরকান মাস্টার, ইয়াসিন মোল্লা, শামিম হাওলাদার, যুব নেতা তরিকুল ইসলাম তাহের, আল মামুন বাবু, রাজু হোসেন, জাহিদুল ইসলাম, নুরুজ্জামানসহ এলাকাবাসী।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।