সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল | চ্যানেল খুলনা

গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে খুলনায় বিএনপির মৌন মিছিল

২৪ এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে খুলনায় এক মৌন মিছিল ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় নগরীর শিববাড়ির জিয়া হল চত্বরে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি শুরু হয়। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে দেশব্যাপী প্রতিটি বিভাগে বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকারের জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পটভূমি এবং এর গভীর রাজনৈতিক তাৎপর্যের কারণে এবারের স্মরণ কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আসগর লবিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে খুলনা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন এবং মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলস্থলে যোগ দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা পূর্ব ঘোষিত মৌন মিছিলে অংশ নেন। মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে নগরীর ময়লাপোতা হয়ে রয়েল মোড়ে গিয়ে শেষ হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।