সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ৭ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ বিএনপির | চ্যানেল খুলনা

খুলনায় ৭ নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগ বিএনপির

খুলনা বিএনপি নেতৃবৃন্দ দেশেব্যাপী তৃতীয় দফা আজ বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু আজ। অবরোধ সফল করতে সকল পরিবহন মালিক, শ্রমিক-কর্মচারি ও খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছে খুলনা বিএনপি নেতারা।

সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিএনপি ও অঙ্গ দলের ৭জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একদিন আগে জামিনে কারামুক্ত হওয়া ২৬নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মঙ্গলবার আদালতে অপর একটি মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ামাত্র আবারো গ্রেপ্তার করেছে পুলিশ বলে জানিয়েছে বিএনপি।

গ্রেপ্তারকৃত অন্য ৬ জন হলেন- ১৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক লিটন হাওলাদার লিটু, ১১ নং ওয়ার্ড যুবদল কর্মী মোস্তফা মোল্লা, ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের শেখ দবির, খানজাহান আলী থানা যুবদলের কর্মী রুবায়েত হোসেন রুদ্র, ১৭ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মিরাজ ঢালী ও ১৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম।

মঙ্গলবার (৭ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ গণতন্ত্রের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানিয়েছেন। নেতারা আশা প্রকাশ করেছেন, সাময়িক কষ্ট সহ্য করে অতীতের মতো চলমান সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে খুলনাবাসী বিএনপির পাশে থাকবেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড, শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।