সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ৪ চিকিৎসক, পুলিশ, কারারক্ষীসহ ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত | চ্যানেল খুলনা

খুলনায় ৪ চিকিৎসক, পুলিশ, কারারক্ষীসহ ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে চারজন চিকিৎসক, একজন পুলিশ সদস্য, একজন কারারক্ষীসহ ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ২৮ জন ও বাগেরহাট জেলার ১ জন রয়েছেন। শনিবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে। এটি খুলনায় ১ দিনে শনাক্ত হওয়া দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৩৫ জনের করোনা শনাক্ত হয়, যার মধ্যে ৩০ জনই খুলনার ছিলেন।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১৬৭টি। এদের মধ্যে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ২৮ জনই খুলনা জেলার। বাকি ১ জন বাগেরহাট জেলার।
তিনি আরও জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে ২৬ জনই মহানগরীর বাসিন্দা, দুইজন রূপসা উপজেলার। মহানগরীতে আক্রান্তদের মধ্যে বিভিন্ন এলাকার নানা পেশার মানুষ রয়েছেন। বিশেষ করে ৪ জন চিকিৎসক, ১ জন পুলিশ সদস্য, ১ জন কারারক্ষী, স্বামী-স্ত্রী, শিক্ষার্থী, সরকারি-বেসরকারি চাকরীজীবীও আক্রান্ত হয়েছেন।
ডা. মেহেদী নেওয়াজ জানান, খুলনায় নতুন শনাক্ত হওয়া ২৮ জনের মধ্যে রয়েছেন- খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক দম্পতি, যাদের বয়স ৪২ ও ৩৮ বছর, খানজাহান আলী রোডের ২৫ বছরের ১ জন তরুণী চিকিৎসক, সোনাডাঙ্গা এলাকার ১ জন চিকিৎসক (৪৮), খুলনা জেলা কারাগারের ১ জন (২৬), সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২য় ফেজের ৩৪ বছরের ১ ব্যক্তি, যিনি এনজিওতে কর্মরত, নগরীর দিলখোলা রোডের ৪৫ বছরের ১ ব্যক্তি, জেলা প্রশাসনের ১ জন চাকুরীজীবী (৫০), রূপসার মরিয়মপাড়া এলাকার ৫৬ বছরের ১ ব্যক্তি, নগরীর জোড়াগেট পুলিশ কোয়ার্টারের ১ জন (৫০) যিনি পুলিশে কর্মরত, নগরীর নূরনগর বয়রা এলাকার স্বামী (৩৮) ও স্ত্রী (৩৪), সোনাডাঙ্গা আবাসিকের ৩৫ বছরের ১ ব্যক্তি, জিরোপয়েন্ট এলাকার ৫২ বছরের ১ ব্যক্তি, কেডিএ এ্যাপ্রোচ রোডের ২০ বছরের তরুণী, গোবরচাকা মেইন রোডের ৪১ বছরের ১ ব্যক্তি, খালিশপুর ১১নং রোডের ৫২ বছরের ১ ব্যক্তি, রূপসার রাজাপুরের ৩০ বছরের ১ যুবক, খালিশপুর পিপলস কলোনীর ২৫ বছরের ১ নারী, হরিণটানা থানধীন মোহাম্মদ নগরের ৫৫ বছরের ১ ব্যক্তি, খালিশপুর হাউজিং স্টেটের ৫২ বছরের ১ ব্যক্তি, বয়রা ভাঙ্গাপোলের ৫০ বছরের ১ ব্যক্তি, দক্ষিণ টুটপাড়ার ৫৫ বছরের ১ ব্যক্তি, ১৯ চারাবাটি বয়রা মেইন রোডের ২৫ বছরের যুবক, রূপসার যুগিহাটী এলাকার ২৮ বছরের ১ যুবক, খালিশপুর ১১নং রোডের ৫৭ বছরের ১ ব্যক্তি, আহসান আহমেদ রোডের ১৬ বছরের ১ ছাত্রী। এছাড়া খুমেকের ল্যাবে বাগেরহাটের কচুয়া উপজেলার সোনারকোলা এলাকার ৫৫ বছরের ১ ব্যক্তিরও করোনা শনাক্ত হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।