সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ১ লাখ ৬৮ হাজার ডোজ পৌঁছেছে, টিকা প্রদান শুরু ৭ ফেব্রুয়ারি | চ্যানেল খুলনা

খুলনায় ১ লাখ ৬৮ হাজার ডোজ পৌঁছেছে, টিকা প্রদান শুরু ৭ ফেব্রুয়ারি

খুলনায় ক‌রোনা ভাইরা‌সের প্রতি‌ষেধক টিকা র‌বিবার দুপু‌রে পৌঁ‌ছে‌ছে। ১৬ হাজার ৮০০ ভয়া‌লে ১ লাখ ৬৮ হাজার ডোজ টিকা র‌য়ে‌ছে। ৭ ফেব্রুয়া‌রি খুলনায় টিকা দেয়া শুরু হ‌বে। শুরুতে টিকা দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। তারপর সম্মুখসারির যোদ্ধা এবং প্রাধিকারের তালিকা অনুযায়ী টিকাদান শুরু হবে। যারা টিকা দেবেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে থাকবেন তা‌দের প্রশিক্ষণ চল‌ছে।
খুলনা সিভিল কার্যালয় সূত্রে জানা যায়, খুলনায় আজ ১ লাখ ৬৮ হাজার ডোজ টিকা খুলনায় পৌঁছে‌ছে। টিকা সংরক্ষণ করা হ‌চ্ছে নগরীর স্কুল হেলথ ক্লি‌নি‌কে। এখানে ১৩টি ও নয়টি উপজেলায় ১৭টি আইএলআরে টিকা সংরক্ষণ করা হচ্ছে। ই‌তিম‌ধ্যে টিকা ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় রাখতে সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হ‌য়ে‌ছে।
এদিকে, টিকা দেয়ার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রথমধাপে নগরীর সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, বিজিবি হাসপাতাল, তালতলা হাসপাতাল ও লাল হাসপাতালে করোনার টিকা দেয়া হবে। আর উপজেলা পর্যায়ে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দেয়া হবে। প্রতিটি টিকাদানকারী টিমে দুইজন টিকা প্রয়োগকারী ও ৪ জন স্বেচ্ছাসেবী থাকবে। টিকা প্রদান কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার**

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।