সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় শ্রম আইন ও শিল্প সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন | চ্যানেল খুলনা

খুলনায় শ্রম আইন ও শিল্প সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তর অধীন বিভাগীয় পর্যায়ে সপ্তাহব্যাপী শ্রমিক শিক্ষা কোর্স এবং চার সপ্তাহ মেয়াদী শিল্প সম্পর্কিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান আজ (রবিবার) খুলনা শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এই কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, শ্রমিকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের অধিকার আদায়, শ্রম অসন্তোষ নিরসন ও শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শ্রম অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, শ্রম আইন বিষয়ক  প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় স্বার্থ রক্ষার সঠিক পদ্ধতি সম্পর্কে জানা যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান। প্রশিক্ষণে খুলনা ও বরিশাল বিভাগের ১৫টি প্রতিষ্ঠান থেকে ৪৬ জন কর্মকর্তা-কর্মচারী এবং ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।